তুমি ছিলে জীবনের সেরা পাওনা’ পোষ্য হারিয়ে আবেগঘন পোস্ট দেবের
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:০১ PM

তুমি ছিলে জীবনের সেরা পাওনা’ পোষ্য হারিয়ে আবেগঘন পোস্ট দেবের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৫/২০২৬ ০৪:২৪:৫০ PM

তুমি ছিলে জীবনের সেরা পাওনা’ পোষ্য হারিয়ে আবেগঘন পোস্ট দেবের

সংগৃহীত


পশ্চিমবঙ্গে নির্বাচনের ফল ঘোষণার উত্তেজনার মধ্যেই শোক সংবাদ দিলেন টালিউড অভিনেতা ও সংসদ সদস্য দেব। দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের সঙ্গী, আদরের পোষ্য কুকুর ‘লাকি’ আর নেই। এই দুঃসংবাদই সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি। 

দেবের দুই পোষ্য—লাকি এবং হ্যাপি। দুই পোষ্যকে নিজের সন্তানই ভাবতেন দেব। স্বাভাবিকভাবেই এই ঘটনায় খুবই মনখারাপ তার।সোমবার সকালে, যখন পশ্চিমবঙ্গজুড়ে নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা তুঙ্গে, ঠিক তখনই সামাজিক মাধ্যমে হৃদয়ভাঙা খবরটি জানান তিনি। প্রিয় পোষ্যের সঙ্গে কাটানো স্মৃতিময় কিছু ছবি শেয়ার করে আবেগঘন বার্তায় লেখেন, ‘তুমি আমার জীবনের সেরা পাওনা। তাড়াতাড়ি ফিরে এসো আমার জীবনে।’

পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, লাকি শুধুই একটি পোষ্য ছিল না-সে ছিল পরিবারেরই একজন সদস্য। অভিনয় ও রাজনীতির ব্যস্ততার মাঝেও বাড়িতে ফিরলেই লাকির সান্নিধ্য যেন ক্লান্তি ভুলিয়ে দিত তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রায়ই এই প্রিয় সঙ্গীর নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিতেন তিনি।এই তারকার জীবনে এমন ব্যক্তিগত শোকের ঘটনায় সহমর্মিতা জানিয়েছেন ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরাও। অনেকেই মনে করছেন, প্রিয় পোষ্যকে হারানোর বেদনার কাছে সব অর্জনই যেন ম্লান।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন
কয়েস লোদীকে হ*ত্যার হু*মকি, থানায় অ*ভিযোগের প্রস্তুতি
সিলেটে আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে
বাতিল হলো সালমান শাহ’র ম'রদেহ তোলার নির্দেশ
ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় ব*ঞ্চিত প্রকৃত কৃষকরা, স্ব*জনপ্রীতির অ*ভিযোগ
নবীগঞ্জের ক্ষ*তিগ্রস্ত কৃষকদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
শাহজালাল (র.) মাজারের ডেকচি ও দানবাক্সে ৪ দিনে জমা ১৭ লাখ ৬৫ হাজার টাকা
জগন্নাথপুরে খাসজমিতে বসবাসকারী ৫ পরিবারকে অ*বরুদ্ধ করার অভিযোগ