জগন্নাথপুরে তলিয়ে যাওয়া ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৫২ AM

জগন্নাথপুরে তলিয়ে যাওয়া ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৫/২০২৬ ১২:১৫:৪২ AM

জগন্নাথপুরে তলিয়ে যাওয়া ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে অকাল বন্যায় তলিয়ে যাওয়া ধান রক্ষা করতে গিয়ে ছুয়াব আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া নিজের জমির বোরো ধান কাটতে হাওরে যান ছুয়াব আলী। দীর্ঘ সময় জলাবদ্ধ জমিতে কাজ করার একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) তার মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান