যাদুকাটা নদীতে টাঁস্কফোর্সের অভি*যান: জরি*মানা ও কা*রাদ*ণ্ড
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১০ AM

যাদুকাটা নদীতে টাঁস্কফোর্সের অভি*যান: জরি*মানা ও কা*রাদ*ণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৫/২০২৬ ১১:৩৬:২৭ PM

যাদুকাটা নদীতে টাঁস্কফোর্সের অভি*যান: জরি*মানা ও কা*রাদ*ণ্ড

ফাইল ছবি


তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী-এ অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত টাস্কফোর্স অভিযানে তিনজনকে অর্থদণ্ড এবং চারজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানা গেছে, জেলা প্রশাসনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রবিউর রায়হান-এর নেতৃত্বে গত ৪ মে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় দুজনকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড এবং তিনজনকে প্রত্যেককে ৪৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।

এর আগে ৩ মে ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত পরিচালিত আরেকটি অভিযানে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ২৮ এপ্রিল একই এলাকায় টাস্কফোর্সের অভিযানে এক ব্যক্তিকে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রবিউর রায়হান জানান, গত ২৬ এপ্রিল থেকে যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অনিয়মের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান