জগন্নাথপুরে ‘গ্লোবাল ইংলিশ ইনস্টিটিউট’-এর উদ্বোধন
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১২ AM

জগন্নাথপুরে ‘গ্লোবাল ইংলিশ ইনস্টিটিউট’-এর উদ্বোধন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৫/২০২৬ ০৯:৩০:১৭ PM

জগন্নাথপুরে ‘গ্লোবাল ইংলিশ ইনস্টিটিউট’-এর  উদ্বোধন

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর-এ আধুনিক ইংরেজি শিক্ষা ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্র গ্লোবাল ইংলিশ ইনস্টিটিউট-এর জমকালো উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকাল ৩টায় জগন্নাথপুর বাজারের সিটি ব্যাংকের বিপরীতে হোসেন মার্কেটের দ্বিতীয় তলায় মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

তরুণ উদ্যোক্তা মেহেদী হাসান ফাহিম, শাহিন আহমদ ও আলীনুর হোসেন-এর উদ্যোগ ও পরিশ্রমে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল বলেন, বর্তমান যুগে ইংরেজি ভাষায় দক্ষতা ও ফ্রিল্যান্সিং শিক্ষার গুরুত্ব অনেক বেশি। তরুণদের এ উদ্যোগ জগন্নাথপুরে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং বেকারত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইকড়ছই মাদ্রাসার শিক্ষক মাওলানা আজমল হুসাইন জামি বলেন, প্রযুক্তি ও সঠিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে যুব সমাজকে এগিয়ে নিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, গ্লোবাল ইংলিশ ইনস্টিটিউট সেই পথকে আরও সুগম করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সালিক আহমদ পীর ও উবায়দুর রহমান সুজা। তারা প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন এবং তরুণ উদ্যোক্তাদের সাহসী উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন আচাবুন নেছা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইসমাইল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন মাহিমা রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা ও পরিচালক মকবুল হোসেন ভূঁইয়া।

ছাত্রসমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন জাকারিয়া হোসেন ও মোহাম্মদ নাঈম হোসেন। তারা নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেন।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। পরে প্রতিষ্ঠানের পরিচালকরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে জগন্নাথপুরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সবশেষে মাওলানা আজমল হুসাইন জামি-এর বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান