গেরুয়া শিবিরে ফেরার জল্পনায় ইতি টানলেন বাবুল সুপ্রিয়
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:০১ PM

গেরুয়া শিবিরে ফেরার জল্পনায় ইতি টানলেন বাবুল সুপ্রিয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৫/২০২৬ ০৬:৫৬:২৫ PM

গেরুয়া শিবিরে ফেরার জল্পনায় ইতি টানলেন বাবুল সুপ্রিয়

সংগৃহীত


বলিউডের একসময়ের জনপ্রিয় প্লেব্যাক গায়ক বাবুল সুপ্রিয় দীর্ঘদিন যুক্ত ছিলেন বিজেপির রাজনীতিতে। বিজেপির হয়ে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। পরে বিজেপি থেকে পদত্যাগ করে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। দলটির হয়ে বর্তমানে রাজ্যসভার সংসদ সদস্য আছেন বাবুল। এখন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসায় রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন তিনি ফের তার পুরোনো দলে ফিরবেন।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বাবুল। তিনি লিখেছেন, ‘আমি হ্যাঁ-তে হ্যাঁ বলার লোক নই। তাই দল ছাড়ার সময় শীর্ষস্থানীয় নেতাদের মুখের ওপরে বলে এসেছিলাম, বিনা দোষে আমায় অকারণ অপমান বা শাস্তি দিতে কিছুতেই দেব না।’

অর্থাৎ, বাবুল স্পষ্ট করেছেন ‘সাবেক’ ফের ‘বর্তমান’করবেন না তিনি। তিনি আরও বলেছেন, ‘এক ‘‘গেরুয়া’’ বন্ধুর পাঠানো বার্তার জবাব হিসাবে আমার এই লেখা।” বাবুল আরও জানিয়েছেন, গত কয়েক দিন ধরে অনেকেই তাকে বিজেপিতে পুনরায় যোগ দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন! তাদের এবং বাংলার মানুষের কাছে তাই বাবুলের অনুরোধ, ‘দয়া করে ধরে নেবেন না, তারা আমায় ফিরিয়ে নেবেন। তাই এই ধরনের গুজব ছড়ানো বন্ধ করুন।’ তবে বিজেপির নেতাকর্মীরা যেন অপমান-অপদস্ত না করেন সে অনুরোধ করেছেন বাবুল। তিনি বলেন, ‘আমি ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত দলের জন্য কী করেছি, মনে রাখবেন। রাজনীতি ও ধর্মের ঊর্ধ্বেও জীবন আছে।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন
কয়েস লোদীকে হ*ত্যার হু*মকি, থানায় অ*ভিযোগের প্রস্তুতি
সিলেটে আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে
বাতিল হলো সালমান শাহ’র ম'রদেহ তোলার নির্দেশ
ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় ব*ঞ্চিত প্রকৃত কৃষকরা, স্ব*জনপ্রীতির অ*ভিযোগ
নবীগঞ্জের ক্ষ*তিগ্রস্ত কৃষকদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
শাহজালাল (র.) মাজারের ডেকচি ও দানবাক্সে ৪ দিনে জমা ১৭ লাখ ৬৫ হাজার টাকা
জগন্নাথপুরে খাসজমিতে বসবাসকারী ৫ পরিবারকে অ*বরুদ্ধ করার অভিযোগ