জগন্নাথপুরে অজ্ঞাত নারীর ক্ষ*তবিক্ষত ম*রদেহ উদ্ধার
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১১ AM

জগন্নাথপুরে অজ্ঞাত নারীর ক্ষ*তবিক্ষত ম*রদেহ উদ্ধার

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৫/২০২৬ ১০:৪২:৩৭ PM

জগন্নাথপুরে অজ্ঞাত নারীর  ক্ষ*তবিক্ষত ম*রদেহ উদ্ধার

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে ডুবার পাশ থেকে অজ্ঞাত এক নারীর (৪০) বিবস্ত্র ক্ষতবিক্ষত মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৯ মে) বিকাল ৪টার দিকে উপজলোর কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের এক ডুবার পাশ থেকে মৃত দেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, নাদামপুর গ্রামের পতিত জমির এক ডুবার পাশে ওই নারীর বিবস্ত্র ক্ষতবিক্ষত মৃত দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয় এক স্কুল শিক্ষক জামাল উদ্দিন জাতীয় জরুরি সেবা  ৯৯৯ এ কল করে বিষয়টি জানান। এরই প্রেক্ষিতে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অজ্ঞাতনামা ওই নারীর মৃতদেহ বিবস্ত্র ছিল। বাম পায়ে ও ডান হাতের বেশ বেশকিছু অংশ ক্ষতবিক্ষত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে; শিয়াল বা কুকুরে দ্বারা এ ক্ষত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি বলেন, স্থানীয়দের সাথে আলাপ করে জানা গেছে; ওই নারী মানসিক ভারসাম্যহীন (পাগলী) ছিলেন। তাহার নাম পরিচয় কারো জানা নেই।



জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান