সংগৃহিত
সিলেট নগরীর দক্ষিণ সুরমার বদিকোনায় হবিগঞ্জ এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ এবং দগ্ধ হয়ে এক যাত্রীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। ঘটনার প্রায় ১৪ বছর পর মঙ্গলবার মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল, সিলেটের বিচারক মো. শরিফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
রায়ে মামলার ৩৮ জন আসামির সবাইকে খালাস দেওয়া হয়।
মামলার ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে নিহত হন কাজী নাসির (৭০)। সে সময় তাকে চিত্রনায়িকা শাবনূর-এর বাবা হিসেবে পরিচয় দেওয়া হয়েছিল। জোস্ন্যা আক্তার নামে এক নারী নিজেকে কাজী নাসিরের দ্বিতীয় স্ত্রী দাবি করে এ তথ্য জানিয়েছিলেন।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে ছিলেন বিএনপির তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, বিএনপি নেতা এটিএম ফয়েজ, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাকিল মোর্শেদ, নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ এবং বিএনপি নেতা ফখরুল ইসলাম ফারুক।
জৈন্তা বার্তা /ওয়াদুদ




