নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৩ ০৩:২৬:৫৭ পূর্বাহ্ন

নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার


হরতাল-অবরোধে পেট্রোল বোমা দিয়ে নাশকতা সৃষ্টিকারীদের ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে ডিএমপি সদর দফতরে রাজধানীর পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে বৈঠকে এই পুরস্কার ঘোষণা করেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, বিভিন্ন স্থানে যারা গাড়িতে আগুন দিচ্ছে, পেট্রলবোমা মারছে, সহিংসতা ও নাশকতা করছে তাদের অনেককে আমরা হাতেনাতে গ্রেফতার করেছি। অনেক প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা পুলিশের হাতে তাদের ধরিয়ে দিয়েছেন। এসব নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে।

তিনি জানান,  কেউ যদি নাশকতাকারীদের ধরিয়ে দিতে পারে, আমরা তাকে আর্থিকভাবে পুরস্কৃত করব। পেট্রোল বোমা নিক্ষেপকারী বা নাশকতাকারীদের কেউ ধরিয়ে দিতে পারলে আমরা তাদের ২০ হাজার টাকা করে পুরস্কার দেব। হাতেনাতে ধরে তথ্য-প্রমাণসহ আমাদের কাছে তুলে দিলে আমরা সঙ্গে সঙ্গে তাকে ২০ হাজার টাকা পুরস্কার দেব।

JA



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল