দক্ষিণ সুরমায় শিশুকে যৌ*ন নি*র্যাতনের অভি*যোগে গ্রে*প্তার ১
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:০৩ AM

দক্ষিণ সুরমায় শিশুকে যৌ*ন নি*র্যাতনের অভি*যোগে গ্রে*প্তার ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৬/২০২৬ ১২:৫৯:২৫ AM

দক্ষিণ সুরমায় শিশুকে যৌ*ন নি*র্যাতনের অভি*যোগে গ্রে*প্তার ১

ছবি:সংগৃহীত


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রেলস্টেশন এলাকায় এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত লোদন (৩৫) নামে এক ব্যক্তিকে কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেপ্তার করে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, প্রাথমিক তদন্তে শিশুর ওপর নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, শিশুটিকে উদ্ধার করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত অব্যাহত আছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দক্ষিণ সুরমায় শিশুকে যৌ*ন নি*র্যাতনের অভি*যোগে গ্রে*প্তার ১
মাধবপুরে সালিশে ভিডিও ধারণকে কেন্দ্র করে সংঘ*র্ষ, আহ*ত ৪০
এক হাজার শয্যার হাসপাতাল স্থান নির্বাচনের উদ্দেশ্যে সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেট মহানগরে সুইচ গিয়ার চা*কু বিক্রি, বহন ও ব্যবহার নিষিদ্ধ
প্রেমের ফাঁ*দে ডেকে অ*পহরণ, মু*ক্তিপণ দাবির অ*ভিযোগে ৫ জন আ*টক
সিলেট-সুনামগঞ্জ সড়কে যাত্রী ওঠানো নিয়ে সং'ঘর্ষ, ভা'ঙচুর
তেলের দাম বৃদ্ধি জনগণের সঙ্গে প্র'তারণা: সিলেটে ডা. শফিক
সিলেটে পর্যটক খরায় হতাশ ব্যবসায়ীরা
তাপে পু'ড়ছে ৪০ জেলা, সিলেটে ব'জ্রবৃষ্টির আভাস
সড়ক নির্মাণে অনিয়মের অভিযো*গকে কেন্দ্র করে ছাতকে সংঘ*র্ষ, আ*হত ১৫