নবীগঞ্জে বিদ্যুৎস্পৃ*ষ্টে এক কিশোরের মৃ*ত্যু
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৫২ AM

নবীগঞ্জে বিদ্যুৎস্পৃ*ষ্টে এক কিশোরের মৃ*ত্যু

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৬/২০২৬ ০২:১৩:৪১ AM

নবীগঞ্জে বিদ্যুৎস্পৃ*ষ্টে এক কিশোরের মৃ*ত্যু

সংগৃহিত


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল উত্তর দেবপাড়া গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে গাছ কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আশরাফুল। পরে কালনী এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।

ঘটনার খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। কিশোর আশরাফুলের আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নবীগঞ্জ থানার ওসি মো. মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।



জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দক্ষিণ সুরমায় শিশুকে যৌ*ন নি*র্যাতনের অভি*যোগে গ্রে*প্তার ১
মাধবপুরে সালিশে ভিডিও ধারণকে কেন্দ্র করে সংঘ*র্ষ, আহ*ত ৪০
এক হাজার শয্যার হাসপাতাল স্থান নির্বাচনের উদ্দেশ্যে সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেট মহানগরে সুইচ গিয়ার চা*কু বিক্রি, বহন ও ব্যবহার নিষিদ্ধ
প্রেমের ফাঁ*দে ডেকে অ*পহরণ, মু*ক্তিপণ দাবির অ*ভিযোগে ৫ জন আ*টক
সিলেট-সুনামগঞ্জ সড়কে যাত্রী ওঠানো নিয়ে সং'ঘর্ষ, ভা'ঙচুর
তেলের দাম বৃদ্ধি জনগণের সঙ্গে প্র'তারণা: সিলেটে ডা. শফিক
সিলেটে পর্যটক খরায় হতাশ ব্যবসায়ীরা
তাপে পু'ড়ছে ৪০ জেলা, সিলেটে ব'জ্রবৃষ্টির আভাস
সড়ক নির্মাণে অনিয়মের অভিযো*গকে কেন্দ্র করে ছাতকে সংঘ*র্ষ, আ*হত ১৫