উন্নয়নের সুফল যেন প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে, তা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৪৬ AM

আজমিরীগঞ্জে মতবিনিময় সভায় হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ

উন্নয়নের সুফল যেন প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে, তা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৬/২০২৬ ১১:১৮:৩০ PM

উন্নয়নের সুফল যেন প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে, তা নিশ্চিত করাই  প্রধান লক্ষ্য

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।

তিনি তাঁর বক্তব্যে উপজেলার সার্বিক উন্নয়ন, সরকারি সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক বলেন, ‘সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। উন্নয়নের সুফল যেন সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও পৌঁছে, তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক বিষয়গুলো মনোযোগ সহকারে শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভায় বক্তারা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতের চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপাশি হাওরাঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়নের উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন।
পরে জেলা প্রশাসক আজমিরীগঞ্জ পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পৃথক একটি মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে পৌরসভার সেবার মান উন্নয়ন, নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।



জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: