সাংবাদিক আবু তাহেরের সম্মানে সিলেট জেলা পরিষদে চা-চক্র
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৫৮ AM

সাংবাদিক আবু তাহেরের সম্মানে সিলেট জেলা পরিষদে চা-চক্র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৬/২০২৬ ১২:০৬:২১ AM

সাংবাদিক আবু তাহেরের সম্মানে সিলেট জেলা পরিষদে চা-চক্র

ছবি:সংগৃহীত


নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট সাংবাদিক, সিলেট প্রেসক্লাবের সাবেক সদস্য, নিউইয়র্ক বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, টাইম টিভির সিইও ও বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহেরের সম্মানে সিলেট জেলা পরিষদের উদ্যোগে এক চা-চক্র অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সিলেট জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন-নূর।

চা-চক্রে বক্তারা সাংবাদিকতা, গণমাধ্যমের পরিবর্তিত বাস্তবতা এবং প্রবাসে বাংলা সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা জাতীয় পর্যায়ের কূটনৈতিক রিপোর্টার হিসেবে আবু তাহেরের দীর্ঘ সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রবাসে বাংলা গণমাধ্যমকে সমৃদ্ধ করার ক্ষেত্রে তাঁর অবদানের প্রশংসা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সহ-সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম, নিউনেশনের সিলেট ব্যুরো প্রধান শফিক আহমদ শফি, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সাকিব আহমদ মিঠু, দৈনিক একাত্তরের কথার স্টাফ রিপোর্টার লোকমান আহমদ, দৈনিক ভোরের ডাকের সিলেট প্রতিনিধি আব্দুল হান্নান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) অধ্যাপক ফখর উদ্দিন, অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট জালাল উদ্দিন, আবু তৈয়ব, আবু সাঈদ এবং জেলা পরিষদ প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রবাসে অবস্থান করেও আবু তাহের দীর্ঘ ৩৩ বছর ধরে বাংলা সাংবাদিকতার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন। তাঁর নেতৃত্বে টাইম টিভি ও বাংলা পত্রিকা প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও অর্জনের কথা তুলে ধরার পাশাপাশি দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করে আসছে।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম ফুলেল শুভেচ্ছা দিয়ে আবু তাহেরকে বরণ করে নেন।

সভাপতির বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রে বাংলা ভাষাভাষী কমিউনিটির পক্ষে টাইম টিভির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং এর ধারাবাহিক সাফল্য কামনা করেন।

সম্মানিত অতিথি আবু তাহের তাঁর সম্মানে এ আয়োজনের জন্য জেলা পরিষদ প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও সুধীজনকে ধন্যবাদ জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ