হবিগঞ্জে নারীর মুখ এ'সি'ডে ঝ'ল'সে দিলেন সাবেক স্বামী
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩৭ PM

হবিগঞ্জে নারীর মুখ এ'সি'ডে ঝ'ল'সে দিলেন সাবেক স্বামী

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৬/২০২৬ ০২:৫১:৩১ PM

হবিগঞ্জে নারীর মুখ এ'সি'ডে ঝ'ল'সে দিলেন সাবেক স্বামী


হবিগঞ্জে রুবিনা আক্তার (২৫) নামে এক নারীর মুখ এসিডে ঝলসে দিয়েছেন সাবেক স্বামী। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সদর উপজেলার আনন্দপুর গ্রামের উজ্জল মিয়ার (২৮) সঙ্গে দুই বছর আগে বিয়ে হয় একটি কারখানার শ্রমিক রুবিনার। এক পর্যায়ে তাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হলে ৬ মাস আগে উজ্জলকে তালাক দেন রুবিনা। তাদের দুই সন্তান বর্তমানে উজ্জল মিয়ার কাছে রয়েছে। তবে তালাকের পরেও উজ্জল রুবিনার পিছু ছাড়েননি। বিভিন্ন সময় রাস্তাঘাটে আসা-যাওয়ার পথে এবং কর্মস্থলে গিয়েও রুবিনাকে উত্যক্ত করতেন উজ্জল।

পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার রাতে রুবিনা কর্মস্থল থেকে বাড়ি আসার পথে বহুলায় বাড়ির পাশে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা উজ্জল তার মুখে এসিড নিক্ষেপ করেন। তখন রুবিনার চিৎকারে লোকজন এগিয়ে এলে উজ্জল পালিয়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে প্রেরণ করা হয়।

হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল হক মুনশী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত উজ্জলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন