সংগৃহীত
মাধবপুরের সুরমা চা বাগান থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ (৩০) উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) দুপুরে চা বাগানের ২০ নম্বর ডিভিশনের ১ নম্বর সেকশনের নীচু ড্রেনের উপর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায় স্থাণীয় সূত্রে খবর পেয়ে উল্লেখিত স্থানে পড়ে থাকা লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিচয় জানার চেষ্টা চলছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল রানা সুরমা চা বাগান থেকে লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জৈন্তাবার্তা/সুলতানা




