হবিগঞ্জের হাওরে যুবকের মৃত্যু
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩৩ AM

হবিগঞ্জের হাওরে যুবকের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৬/২০২৩ ০৫:০৩:৫৫ AM

হবিগঞ্জের হাওরে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি


হবিগঞ্জের বাহুবলে বাড়ির পাশে হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে সেলিম মিয়া (৩০) নামে এক যুবকের।

শুক্রবার দুপুরে উপজেলার সাতকাপন ইউনিয়নের বক্তারপুর গ্রামের হাওরে এ ঘটনা ঘটে।

মৃত সেলিম মিয়া ওই গ্রামের সুন্দর আলীর পুত্র।

বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার (ওসি) রকিবুল ইসলাম খান জানান, সেলিম মিয়া নামে ওই যুবক বাড়ির পার্শ্ববর্তী হাওরে কাজ করতে যায়। এসময় হঠাৎ করে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যায় সেলিম মিয়া।


জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর প্রথম ফেনী সফর, থাকছে একাধিক কর্মসূচি
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী