দোকান-মার্কেট খোলার নতুন সময়সূচি ঘোষণা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:২১ PM

দোকান-মার্কেট খোলার নতুন সময়সূচি ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৬ ০২:৫৭:১৯ PM

দোকান-মার্কেট খোলার নতুন সময়সূচি ঘোষণা

ফাইল ছবি


সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সব ধরনের দোকান ও মার্কেট খোলা রাখা যাবে।

বৃহস্পতিবার (১১ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এই নির্দেশনা আজ থেকেই কার্যকর হচ্ছে।

বাংলাদেশ দোকান মালিক সমিতি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আজ বেলা ১টা ২০ মিনিটে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনকে টেলিফোনে সরকারের এই সিদ্ধান্তের কথা অবহিত করেন।

ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার্থে সময় বাড়িয়ে দেওয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

এক বিবৃতিতে সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী মহোদয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এ বিষয়ে জানতে চাওয়া হলে বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন এই সময়সূচি আজ বৃহস্পতিবার থেকেই দেশব্যাপী কার্যকর করা হচ্ছে। এর ফলে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা—উভয় পক্ষই উপকৃত হবেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

দোকান-মার্কেট খোলার নতুন সময়সূচি ঘোষণা
ভ*ঙ্গুর সড়ক যোগাযোগে জনদু*র্ভোগ, ঝু*লে আছে বাংলাবাজার সেতুর কাজ
পাঁচ বছরেও শেষ হয়নি কুলাউড়ার রাজাপুর সেতুর সংযোগ সড়ক, দু*র্ঘটনার শ*ঙ্কা
শিক্ষা উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানই পারে হি*জড়া জনগোষ্ঠীর জীবন বদলাতে
সিলেটে ১২ জুন থেকে একমুখী ট্রাফিক ব্যবস্থা
ছাতকে কৈতক হাসপাতালের জায়গা দ*খলচেষ্টার প্র*তিবাদে মানববন্ধন
এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ওয়ার্ডভিত্তিক অভিযান জোরদারের নির্দেশ
ওসমানী মেডিকেল কলেজের উন্নয়নে সহযোগিতার আশ্বাস সিসিক প্রশাসকের
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক