রামিসা ধ র্ষ ণ-হ ত্যা মামলার বিচার চলবে বিরতিহীন: অ্যাটর্নি জেনারেল
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৪৫ PM

রামিসা ধ র্ষ ণ-হ ত্যা মামলার বিচার চলবে বিরতিহীন: অ্যাটর্নি জেনারেল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৬ ০৪:১৫:৪৫ PM

রামিসা ধ র্ষ ণ-হ ত্যা মামলার বিচার চলবে বিরতিহীন: অ্যাটর্নি জেনারেল

সংগৃহিত


বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ হাইকোর্ট বেঞ্চে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।আজ বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘নারী ও শিশু নির্যাতন মামলা অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করেছেন। বিশেষ বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর আদালতে আজ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে বলেছি, আমরা রামিসা হত্যা মামলার শুনানিতে কোনো মুলতবির আবেদন করব না। বিরতিহীনভাবে শুনানি করব।’

আগামী রোববার হাইকোর্টের কার্যতালিকায় রামিসা ধর্ষণ ও হত্যা মামলাটি থাকতে পারে বলেও আশা প্রকাশ করেন রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত ৯ জুন রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড (ডেথ রেফারেন্স) অনুমোদনের নথি হাইকোর্টে আসে। দুই আসামির ফাঁসির রায়ে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন স্বাক্ষরের পর ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়।

পরদিন বুধবার (১০ জুন) প্রধান বিচারপতি নারী ও শিশু নির্যাতন মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য এই বিশেষ বেঞ্চ গঠন করেন।

গত ৭ জুন রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের ফাঁসির রায় ঘোষণা করেন আদালত। আসামিদের উপস্থিতিতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মৃত্যুদণ্ডের এ রায় ঘোষণা করেন।  

পাশাপাশি আসামি সোহেলকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপরদিকে আসামি স্বপ্নাকে দণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড ভিকটিম রামিসার আইনগত উত্তরাধিকার পাবে। ক্ষতিপূরণ না দিলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ভিকটিম মৃত রামিসার আইনগত উত্তরাধিকারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

দোকান-মার্কেট খোলার নতুন সময়সূচি ঘোষণা
ভ*ঙ্গুর সড়ক যোগাযোগে জনদু*র্ভোগ, ঝু*লে আছে বাংলাবাজার সেতুর কাজ
পাঁচ বছরেও শেষ হয়নি কুলাউড়ার রাজাপুর সেতুর সংযোগ সড়ক, দু*র্ঘটনার শ*ঙ্কা
শিক্ষা উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানই পারে হি*জড়া জনগোষ্ঠীর জীবন বদলাতে
সিলেটে ১২ জুন থেকে একমুখী ট্রাফিক ব্যবস্থা
ছাতকে কৈতক হাসপাতালের জায়গা দ*খলচেষ্টার প্র*তিবাদে মানববন্ধন
এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ওয়ার্ডভিত্তিক অভিযান জোরদারের নির্দেশ
ওসমানী মেডিকেল কলেজের উন্নয়নে সহযোগিতার আশ্বাস সিসিক প্রশাসকের
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক