সিলেটে আওয়ামী লীগের দুই কর্মী গ্রে/প্তার
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

সিলেটে আওয়ামী লীগের দুই কর্মী গ্রে/প্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১১/২০২৬ ০৯:৩৪:৩২ অপরাহ্ন

সিলেটে আওয়ামী লীগের দুই কর্মী গ্রে/প্তার

ছবি:সংগৃহীত


সিলেট নগরীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে নগরীর পৃথক দুটি স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আব্দুল ওয়াহেদ রাহি (২৫) ও প্রলয় দে (৩৮)। আব্দুল ওয়াহেদ রাহি সিলেটের শাহপরান থানাধীন মীরাপাড়া এলাকার মৃত আব্দুল গনির ছেলে। প্রলয় দে নগরীর দক্ষিণ কাজলশাহ এলাকার মৃত কানু দের ছেলে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে করিমউল্লাহ মার্কেটের সামনে এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১ নম্বর গেটের সামনে থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, কোতোয়ালী মডেল থানার এফআইআর নম্বর-১৫ (তারিখ ৬ নভেম্বর ২০২৬) এবং জিআর নম্বর-৫৩৪-এর একটি মামলায় তাঁরা সন্দিগ্ধ আসামি। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এসএমপির ডিসি-সিটিএসবি মো. আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর :বাণিজ্যমন্ত্রী
মৌলভীবাজারে পু/শইনের চেষ্টা প্রতিহত করল বি/জিবি
জৈন্তাপুর ও কানাইঘাটে ৭ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আ/গু/ন
সংবাদ প্রকাশের পর কাটেঙ্গা বিল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
রাংপানি নদীতে অবৈধ মাটি কাটার হিড়িক, অভিযানে পালালেন শ্রমিকরা
সড়ক প্রশস্তকরণে জায়গা না ছাড়লে সুউচ্চ ভবন নির্মাণের সুযোগও সীমিত হবে
সিলেট বিভাগের ৩১৯ ইউপিতে পাঁচ ধাপে ভোট, কোন জেলায় কোন তারিখে
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ