বড়লেখার পাল্লাথল সীমান্ত দিয়ে ২০ জনকে পুশই/নের চেষ্টা, বিজিবির বাধা
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

বড়লেখার পাল্লাথল সীমান্ত দিয়ে ২০ জনকে পুশই/নের চেষ্টা, বিজিবির বাধা

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২০/১১/২০২৬ ১০:১৯:০২ অপরাহ্ন

বড়লেখার পাল্লাথল সীমান্ত দিয়ে ২০ জনকে পুশই/নের চেষ্টা, বিজিবির বাধা

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দুর্গম পাহাড়ি লাতু-পাল্লাথল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে এ চেষ্টা চালানো হয়। তবে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর প্রতিরোধে বিএসএফের এ চেষ্টা ব্যর্থ হয়।

বিজিবি ও সীমান্ত এলাকার বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই সীমান্ত এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৈরী আবহাওয়ার কারণে লোকজনের চলাচলও তুলনামূলক কম ছিল। এ সুযোগে রাতের অন্ধকারে বিএসএফ বড়লেখার লাতু-পাল্লাথল সীমান্ত দিয়ে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে।

তবে বিজিবির টহল দল তাদের এ প্রচেষ্টা প্রতিহত করে। রাতভর বিজিবির বাধার মুখে ওই ব্যক্তিরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি। অন্যদিকে ভারতের অভ্যন্তরে ফিরে যাওয়ার চেষ্টা করলেও বিএসএফ তাদের বাধা দেয়। ফলে দুই বাহিনীর তাড়া ও বাধার মুখে তারা সীমান্তের শূন্যরেখায় আটকা পড়েন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল পর্যন্ত নারী-পুরুষ ও শিশুসহ ওই ২০ জনকে সীমান্তের শূন্যরেখার ভারতের আসাম অংশে একটি খোলা মাঠে অবস্থান করতে দেখা গেছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, বৃহস্পতিবার রাতে বড়লেখার লাতু-পাল্লাথল সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে শিশুসহ ২০ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। বিজিবি তা কঠোরভাবে প্রতিহত করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে দেশ: মুক্তাদির
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর :বাণিজ্যমন্ত্রী
মৌলভীবাজারে পু/শইনের চেষ্টা প্রতিহত করল বি/জিবি
জৈন্তাপুর ও কানাইঘাটে ৭ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আ/গু/ন
সংবাদ প্রকাশের পর কাটেঙ্গা বিল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
রাংপানি নদীতে অবৈধ মাটি কাটার হিড়িক, অভিযানে পালালেন শ্রমিকরা
সড়ক প্রশস্তকরণে জায়গা না ছাড়লে সুউচ্চ ভবন নির্মাণের সুযোগও সীমিত হবে
সিলেট বিভাগের ৩১৯ ইউপিতে পাঁচ ধাপে ভোট, কোন জেলায় কোন তারিখে