মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৫৮ PM

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৬ ০৩:২৬:১৭ PM

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

সংগৃহিত


২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এই সভা শুরু হয়। এতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা অংশ নেন।জানা গেছে, রীতি অনুযায়ী জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদের এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

মন্ত্রিসভার অনুমোদনের পর ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংক্রান্ত বিলে অনুমোদন সূচক সই করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর বিকেল ৩টায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট এবং অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীরও প্রথম বাজেট। একই সঙ্গে এটি দেশের ৫৫তম বাজেট।

জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। যা দেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। আর বাজেটে মোট ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি থাকতে পারে।

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে সাড়ে ৬ শতাংশ। এ ছাড়া মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে সাড়ে ৭ শতাংশ।

বাজেটে আগামী (২০২৬-২৭) অর্থবছরের জন্য প্রায় ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে সরকার। এডিপিতে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ৯৯ হাজার কোটি টাকা। আর ঋণ সহায়তা বা বিদেশি অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ১০ হাজার কোটি টাকা।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

দোকান-মার্কেট খোলার নতুন সময়সূচি ঘোষণা
ভ*ঙ্গুর সড়ক যোগাযোগে জনদু*র্ভোগ, ঝু*লে আছে বাংলাবাজার সেতুর কাজ
পাঁচ বছরেও শেষ হয়নি কুলাউড়ার রাজাপুর সেতুর সংযোগ সড়ক, দু*র্ঘটনার শ*ঙ্কা
শিক্ষা উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানই পারে হি*জড়া জনগোষ্ঠীর জীবন বদলাতে
সিলেটে ১২ জুন থেকে একমুখী ট্রাফিক ব্যবস্থা
ছাতকে কৈতক হাসপাতালের জায়গা দ*খলচেষ্টার প্র*তিবাদে মানববন্ধন
এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ওয়ার্ডভিত্তিক অভিযান জোরদারের নির্দেশ
ওসমানী মেডিকেল কলেজের উন্নয়নে সহযোগিতার আশ্বাস সিসিক প্রশাসকের
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক