কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু পরিস্থিতি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু পরিস্থিতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৩ ০৯:১৬:২৫ পূর্বাহ্ন

কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু পরিস্থিতি

ছবি: সংগৃহীত


কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি। সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর মোট ১ হাজার ৪১৭ জনের প্রাণ গেল ডেঙ্গুতে। সোমবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, রোববার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (৬ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৯৪ জন। এর মধ্যে ঢাকা সিটির মধ্যে ৪১৭ জন এবং বাকি ১৩৭৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬ হাজার ৬৬২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৮০৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৮৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২ লাখ ৮১ হাজার ৬৯৮ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ১ হাজার ৫৬৭ জন। ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮০ হাজার ১৩১ জন।

আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪১৭ জন। এর মধ্যে ঢাকায় ৮৪১ জন এবং ঢাকার বাইরে ৫৭৬ জন। একই সময় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৭৩ হাজার ৬১৯ জন। এরমধ্যে ঢাকার বাসিন্দা ৯৮ হাজার ৯১৯ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৭৪ হাজার ৭০০ জন।

২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ২৭ জনের মৃত্যু হয়। একই বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে ৭ জন ও ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল