গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মা'দক সেবনের ভিডিও ভাইরাল
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৩১ PM

গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মা'দক সেবনের ভিডিও ভাইরাল

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪/০৬/২০২৬ ০১:৪৮:৫১ PM

গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মা'দক সেবনের ভিডিও ভাইরাল


সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ফারুক আহমদের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একজন সাবেক জনপ্রতিনিধির এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডে পুরো উপজেলাজুড়ে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় বইছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুইদিন ধরে ফেসবুকের বিভিন্ন আইডি ও গ্রুপে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে বসে সাবেক ইউপি সদস্য ফারুক আহমদ বেশ আয়েশি ভঙ্গিতে মাদক সেবন করছেন। এ সময় তার সাথে আরও কয়েকজনকেও মাদক সেবনের প্রক্রিয়ায় অংশ নিতে দেখা যায়।


এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, যারা সমাজের অভিভাবক হয়ে মাদক ও অপরাধের বিরুদ্ধে কথা বলবেন, তারাই যদি এভাবে নেশায় বুঁদ হয়ে থাকেন, তবে তরুণ সমাজ বিপথগামী হবে। সচেতন মহল অবিলম্বে অভিযুক্ত ফারুক আহমদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য ফারুক আহমদের ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি পুলিশের নজরে এসেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অপরাধীর বিরুদ্ধে আইনানুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

যানজটে ভো'গান্তিতে গোলাপগঞ্জের মানুষ
সিলেটে ব'জ্রসহ বৃষ্টির সম্ভাবনা
গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মা'দক সেবনের ভিডিও ভাইরাল
জীবনের শেষ প্রান্তে অ*সহায় অনিল সরকার দম্পতি, মানবিক সহায়তার আবেদন
পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বেশি বেশি গাছ লাগান- এমপি মিঠু
সিলেট সাড়ে ৪ লাখ টাকার অ*বৈধ ভা*রতীয় ক্রিম জ*ব্দ, সিএনজিসহ গ্রে*ফতার ১
কুলাউড়া সীমান্তে বি*এসএফের গু*লিতে নি*হত বাংলাদেশি যুবকের ম*রদেহ হস্তান্তর
সম্মিলিত প্রচেষ্টায় মানুষের দু*র্ভোগ লাঘব সম্ভব: এমপি এম,এ মালিক
সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বদ্ধপরিকর- এমপি তাহসিনা রুশদীর লুনা
মন্ত্রী আরিফুল হক ও খন্দকার মুক্তাদিরের শোক