সিলেটে হ'ত্যা মা'মলার আ'সামি গ্রে'প্তার
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:২৮ PM

সিলেটে হ'ত্যা মা'মলার আ'সামি গ্রে'প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০৬/২০২৬ ০২:৫৪:৩০ PM

সিলেটে হ'ত্যা মা'মলার আ'সামি গ্রে'প্তার


সম্পত্তির বিরোধে কুমিল্লায় জসীম উদ্দিনকে হত্যা মামলার প্রধান আসামি নাজমুল ইসলামকে (৩২) সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কোতোয়ালি থানাধীন ব্লু বার্ড স্কুলের সামনে থেকে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত নাজমুল ইসলাম কুমিল্লা জেলার বরুড়া থানাধীন ধানিশ্বর এলাকার আলী আকবরের ছেলে।

রবিবার (১৪ জুন) দুপুরে এসব তথ্য জানায় র‌্যাব। 

র‌্যাব জানায়, নিহত জসীম উদ্দিন গ্রেপ্তারকৃত নাজমুল ইসলামের সম্পর্কে আত্মীয়। নাজমুল ইসলামের জমি নিয়ে তার বিবাদ চলছিল। এ বিষয়ে এলাকায় অনেকবার সালিশ বৈঠক হলেও কোনো মীমাংসা হয়নি।

গত ১৫ মার্চ নাজমুল ইসলামরা জসীম উদ্দিনের ভোগ-দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা করলে ভিকটিম ও তার স্ত্রী বাধা প্রদান করেন। তখন বিবাদীগণ ভিকটিম ও তার স্ত্রীকে এলোপাতাড়িভাবে মারধর করে মারাত্মক আহত করেন। ওই ঘটনায় ভিকটিম বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ শেষে বাড়িতে ফিরে যান।

পরদিন ১৬ মার্চ সন্ধ্যায় ভিকটিমের বাড়িতে ফিরে আসার সংবাদ পেয়ে অজ্ঞাতনামা ৮/১০ জনসহ পূর্ব-পরিকল্পনা মোতাবেক দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিমের বসতবাড়িতে প্রবেশ করে অতর্কিতভাবে হামলা চালায় এবং তাদের বসতঘরসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে ক্ষতিসাধন করে।

র‌্যাব আরও জানায়, ভিকটিম ঘর থেকে বের হয়ে বিবাদীগণকে চলে যাওয়ার জন্য অনুরোধ করার সময় বিবাদীগণ ভিকটিমকে ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। সেই সাথে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক রক্তাক্ত জখম করে। একপর্যায়ে বিবাদীগণ ভিকটিমকে হাত-পা বেঁধে পুকুরে ফেলে দেয়।

পরবর্তীতে আশপাশের লোকজন ভিকটিমকে উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে ভিকটিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে কুমিল্লা জেলার বরুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

যানজটে ভো'গান্তিতে গোলাপগঞ্জের মানুষ
সিলেটে ব'জ্রসহ বৃষ্টির সম্ভাবনা
গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মা'দক সেবনের ভিডিও ভাইরাল
জীবনের শেষ প্রান্তে অ*সহায় অনিল সরকার দম্পতি, মানবিক সহায়তার আবেদন
পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বেশি বেশি গাছ লাগান- এমপি মিঠু
সিলেট সাড়ে ৪ লাখ টাকার অ*বৈধ ভা*রতীয় ক্রিম জ*ব্দ, সিএনজিসহ গ্রে*ফতার ১
কুলাউড়া সীমান্তে বি*এসএফের গু*লিতে নি*হত বাংলাদেশি যুবকের ম*রদেহ হস্তান্তর
সম্মিলিত প্রচেষ্টায় মানুষের দু*র্ভোগ লাঘব সম্ভব: এমপি এম,এ মালিক
সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বদ্ধপরিকর- এমপি তাহসিনা রুশদীর লুনা
মন্ত্রী আরিফুল হক ও খন্দকার মুক্তাদিরের শোক