চো*রাইকৃত ৫ সিএনজিসহ গ্রে*ফতার ২
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২১ PM

এসএমপির ডিবির অভিযান

চো*রাইকৃত ৫ সিএনজিসহ গ্রে*ফতার ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৬/২০২৬ ০৮:৪৬:৫২ PM

চো*রাইকৃত ৫ সিএনজিসহ গ্রে*ফতার ২

ছবি:সংগৃহীত


সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে চোরাইকৃত পাঁচটি সিএনজি অটোরিকশাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

এসএমপি সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) বিকেল ৪টা ৪৫ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের মোমিনখলা এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় জাহেদুল ইসলাম (দারোগা বাড়ি)-এর বাড়ির সামনে থেকে পুরোনো সিএনজি অটোরিকশার ইঞ্জিন নম্বর অস্পষ্ট এবং বিভিন্ন অংশ ভাঙা অবস্থায় তিনটি চোরাইকৃত সিএনজি উদ্ধার করা হয়।

অভিযানে চোর চক্রের সদস্য হিসেবে আব্দুস শহীদ (৩৪), পিতা-মৃত আব্দুল জলিল, সাং-সোনাসার, জকিগঞ্জ, সিলেট (বর্তমানে মোমিনখলা, দক্ষিণ সুরমা) এবং মো. আদিল হোসেন (৩৫), পিতা-আলাউদ্দিন, সাং-চাঁনগ্রাম, বড়লেখা, মৌলভীবাজার (বর্তমানে দক্ষিণ সুরমা, সিলেট)কে গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে আরও দুটি পুরোনো সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। এসব সিএনজির ইঞ্জিন নম্বর অস্পষ্ট এবং বিভিন্ন অংশ ভাঙা অবস্থায় ছিল।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১৬, তারিখ-২৩ জুন ২০২৬; ধারাসমূহ- ৩৭৯/৪১৩/৩৪ পেনাল কোড।

গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন
কয়েস লোদীকে হ*ত্যার হু*মকি, থানায় অ*ভিযোগের প্রস্তুতি
সিলেটে আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে
বাতিল হলো সালমান শাহ’র ম'রদেহ তোলার নির্দেশ
ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় ব*ঞ্চিত প্রকৃত কৃষকরা, স্ব*জনপ্রীতির অ*ভিযোগ
নবীগঞ্জের ক্ষ*তিগ্রস্ত কৃষকদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
শাহজালাল (র.) মাজারের ডেকচি ও দানবাক্সে ৪ দিনে জমা ১৭ লাখ ৬৫ হাজার টাকা
জগন্নাথপুরে খাসজমিতে বসবাসকারী ৫ পরিবারকে অ*বরুদ্ধ করার অভিযোগ
গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘ*র্ষে নি*হত ১, আহ*ত ৩