জৈন্তাপুরে গাঁ*জা সেবনের অ*ভিযোগে দুই যুবকের কা*রাদণ্ড
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:১০ AM

জৈন্তাপুরে গাঁ*জা সেবনের অ*ভিযোগে দুই যুবকের কা*রাদণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৬/২০২৬ ১২:৪৫:০১ AM

জৈন্তাপুরে গাঁ*জা সেবনের অ*ভিযোগে দুই যুবকের কা*রাদণ্ড

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলায় গাঁজা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় স্থানীয়রা গাঁজা সেবনের সময় দুই যুবককে আটক করেন। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজাও উদ্ধার করা হয়।

পরে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ পলি রানী দেব ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই যুবক গাঁজা সেবনের বিষয়টি স্বীকার করেন।

ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী গ্রামের আবিদ হোসেনের ছেলে আব্দুর রহমান (১৮) এবং একই গ্রামের রইছ আলীর ছেলে ফয়জুল আহমেদ (২০)।

অভিযানের সময় জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজন দেবের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির পাশাপাশি আইনের কঠোর প্রয়োগও চলমান থাকবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: