সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে আগুন লেগে প্রায় ৩০টি বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার মুদাফা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ওই এলাকার একটি বসতঘরে আগুন দেখতে পান স্থানীয়রা। আগুন দ্রুত ছড়িয়ে গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ আগুনের ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার শাহিন আলম বলেন, আগুনে একই মালিকানাধীন ৩০টি বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
জৈন্তাবার্তা/সুলতানা




