হাসপাতালের ময়লার স্তূপে মিলল জী বি ত শিশু, পরিচয় মেলেনি অভিভাবকের
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

হাসপাতালের ময়লার স্তূপে মিলল জী বি ত শিশু, পরিচয় মেলেনি অভিভাবকের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৬/২০২৬ ০৪:৩৩:০৫ অপরাহ্ন

হাসপাতালের ময়লার স্তূপে মিলল জী বি ত শিশু, পরিচয় মেলেনি অভিভাবকের

সংগৃহীত


মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে।গতকাল সোমবার দিনগত রাত ১টার দিকে ওই শিশুকে উদ্ধার করা হয়।

জানা গেছে, হাসপাতালের এক আয়া শিশুর কান্নার শব্দ শুনে কর্তব্যরত নার্সদের জানান। পরে নার্সরা গিয়ে ময়লার স্তূপের পাশ থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করেন।এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খান জানান, উদ্ধারের পরপরই শিশুটিকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এছাড়া নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘আমি নিজেও একজন মা। খবরটি শুনে খুব কষ্ট পেয়েছি।’তিনি জানান, শিশুটির সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।এদিকে ফুটফুটে এই শিশুকে এভাবে ফেলে যাওয়ার ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা জানান, দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। উল্লেখ্য, এখন পর্যন্ত শিশুটির অভিভাবকের কোনো পরিচয় পাওয়া যায়নি।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল