স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ইমদাদ হোসেন চৌধুরী
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫৬ AM

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ইমদাদ হোসেন চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৬/২০২৬ ১১:১১:৫৯ PM

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ইমদাদ হোসেন চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জনগণের জীবনযাত্রাকে সহজ ও গতিশীল করতে বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। বিশেষ করে স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এর সুফল দেশের সাধারণ মানুষ দ্রুত পেতে শুরু করবেন এবং চিকিৎসা ব্যয়ও অনেকটা কমে আসবে।

মঙ্গলবার (৩০ জুন) সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি মোতাহার আলী মাখন মিয়ার হার্টে স্টেনটিং (রিং পরানো) করার পূর্বে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসভবনে যান ইমদাদ হোসেন চৌধুরী। এ সময় তিনি মোতাহার আলীর সঙ্গে কথা বলেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

সাক্ষাৎকালে ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতকে জনকল্যাণের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে দেখছে। সাধারণ ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসা ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, কিডনি, ক্যান্সার ও হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ মেডিকেল ডিভাইস-যেমন হার্টের রিং, চোখের লেন্স ও ডায়ালাইসিস ফিল্টারসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রীর দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জীবনরক্ষাকারী ওষুধ তৈরির কাঁচামাল আমদানির ক্ষেত্রে শুল্ক কমানো ও প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব উদ্যোগের ফলে সাধারণ মানুষ সহজে ও কম খরচে উন্নত চিকিৎসাসেবা পাবেন।

তিনি আরও বলেন, অতীতের সরকারগুলো স্বাস্থ্যখাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম করেছে। কিন্তু বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রুমন, সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল কামাল, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাইদ আহমদ, সাবেক যুবদল নেতা নেছার আহমদ, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ শিপু, সহ-সভাপতি আব্দুল জব্বার, বিএনপি নেতা আবুল কালাম, দিদারুল ইসলাম দিদার এবং দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলাউর রহমান রুমনসহ নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ মোতাহার আলী মাখন মিয়ার সফল চিকিৎসা ও দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত
কানাইঘাটে ফিরল কাতারে নি'হত ৫ প্রবাসীর ম'রদেহ
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝ'ড়ের আশ'ঙ্কা
বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন