কবিরহাটে ২২৫ নারীর মাঝে বিশেষ আর্থিক সহায়তা প্রদান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

কবিরহাটে ২২৫ নারীর মাঝে বিশেষ আর্থিক সহায়তা প্রদান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৭/২০২৬ ০৩:৫৯:১৩ অপরাহ্ন

কবিরহাটে ২২৫ নারীর মাঝে বিশেষ আর্থিক সহায়তা প্রদান

সংগৃহীত


নোয়াখালী কবিরহাট উপজেলাআজ শুক্রবার সকাল ১০ টায়  কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রাণ তহবিল থেকে বিশেষ বরাদ্দ বাবত কবিরহাট উপজেলা ১৮৫ জন অশ্বদিয়া ও নিয়াজপুরের ৪০ জন (২২৫) হতদরিদ্র নারীর মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।

এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ৫ আসনের এমপি আলহাজ্ব ফখরুল ইসলাম উপস্থিত নারীদের উদ্দেশ্যে ফখরুল ইসলাম বলেন, বিএনপির উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটারদের হাতের কালো দাগ শুকানোর আগে  প্রধানমন্ত্রী তার ওয়াদা পূরণ করা শুরু করেছে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌ লিটন সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজ রহমান মনজু জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ সাহাব উদ্দিন ও গোলাম মমিন ফয়সাল, উপজেলার সাবেক আহবায়ক ফরহাদ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক সাহাদাত হোসেন সদস্য সচিব আবদুল বাসেদ হিরন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান, উপজেলা ও পৌর বিএনপি বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল