সোমবার শুরু হচ্ছে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:০৬ AM

প্রবাসী সিলেটিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ

সোমবার শুরু হচ্ছে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৬ ১২:১৬:৫৫ AM

সোমবার শুরু হচ্ছে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

ছবি:সংগৃহীত


দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের, বিশেষ করে সিলেটি কমিউনিটির দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পুনরায় চালু হওয়া এ রুটে প্রথম ফ্লাইট সোমবার (৬ জুলাই) সকালে সিলেটে অবতরণ করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-২০৮ (BG-208) সোমবার সকাল ১১টা ৫০ মিনিটে যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। ফ্লাইটটির যাত্রীদের স্বাগত জানাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্টরা জানান, গত ২৯ জানুয়ারি যুক্তরাজ্য বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে তৎকালীন অন্তর্বর্তী সরকারের সাবেক নিরাপত্তা উপদেষ্টা ও বিমান বাংলাদেশের পরিচালক ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন হুমায়ুন কবির। ওই বৈঠকে সিলেট-ম্যানচেস্টার রুট পুনরায় চালুর প্রয়োজনীয়তা তুলে ধরা হয় এবং এ বিষয়ে দাবি জানানো হয়।

এরপর ৪ ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির ঘোষণা দেন, বিএনপি সরকার গঠন করলে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা হবে। সংশ্লিষ্টদের দাবি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সমন্বয় করেন।

এ বিষয়ে সংশ্লিষ্টরা আরও জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর সহযোগিতা ও সদিচ্ছার ফলে বহু প্রতীক্ষিত এ রুটটি পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

প্রবাসী সিলেটিদের কাছে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট শুধু একটি বিমান যোগাযোগ নয়; এটি পরিবার-পরিজনের সঙ্গে সহজ যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা সফরসহ বিভিন্ন প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই রুটটি পুনরায় চালুর খবরে যুক্তরাজ্যপ্রবাসী সিলেটিদের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

অ*ব্যবস্থাপনা আর জনবল সংকটে জনদু*র্ভোগ
বাউল-ফকির, সন্ন্যাসী ও মাজারে হা*মলার অ*ভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের
সোমবার শুরু হচ্ছে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট
'কোনো প্র*তিকূল অবস্থাই জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না' - এমপি এমরান চৌধুরী
সমন্বিত উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
জৈন্তাপুরে ৪টি ভা'রতীয় এ'য়ারগান উ'দ্ধার
সিলেটসহ ৯ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শ'ঙ্কা
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা