মুক্তাক্ষরের দলগত আবৃত্তিতে প্রাণ পেল নজরুলের কালজয়ী সৃষ্টি
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:০৮ AM

নজরুল জন্মবার্ষিকী ২০২৬-২০২৭’

মুক্তাক্ষরের দলগত আবৃত্তিতে প্রাণ পেল নজরুলের কালজয়ী সৃষ্টি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৭/২০২৬ ১১:৪৯:৩৫ PM

মুক্তাক্ষরের দলগত আবৃত্তিতে প্রাণ পেল নজরুলের কালজয়ী সৃষ্টি

ছবি:সংগৃহীত


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শুরু হয়েছে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর বছরব্যাপী বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। এর ধারাবাহিকতায় শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলগত আবৃত্তি পরিবেশন করে সিলেটের অন্যতম আবৃত্তি সংগঠন ‘মুক্তাক্ষর’।

আবৃত্তি গুরু বিমল করের শৈল্পিক নির্দেশনায় এবং শ্রুতি সরকারের সঞ্চালনায় সংগঠনটির ক্ষুদে ও তরুণ আবৃত্তিশিল্পীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দেশাত্মবোধক ও শিশুতোষ রচনা পরিবেশন করেন।

মুক্তাক্ষরের দলগত আবৃত্তিতে স্থান পায় নজরুলের ‘বাংলাদেশ আমার বাংলাদেশ’, ‘ঘঘং ঘঘং ঘ্যাঙ’ এবং ‘হে সর্বশক্তিমান’। শিল্পীদের শুদ্ধ উচ্চারণ, সাবলীল বাচনভঙ্গি ও ছন্দময় পরিবেশনায় মিলনায়তনে উৎসবমুখর আবহের সৃষ্টি হয়। দর্শক-শ্রোতারা পরিবেশনা উপভোগ করে শিল্পীদের করতালিতে অভিনন্দিত করেন।

আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, চেতনা ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর বছরব্যাপী এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ আয়োজনের অংশ হিসেবে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন পর্যায়ক্রমে নজরুলের সৃষ্টিকর্মভিত্তিক নানা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবে।

অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, আবৃত্তিশিল্পী এবং বিপুলসংখ্যক নজরুলপ্রেমী উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সোমবার শুরু হচ্ছে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট
'কোনো প্র*তিকূল অবস্থাই জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না' - এমপি এমরান চৌধুরী
সমন্বিত উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
জৈন্তাপুরে ৪টি ভা'রতীয় এ'য়ারগান উ'দ্ধার
সিলেটসহ ৯ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শ'ঙ্কা
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ