জুনে সিলেটে ২৯ সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল ২৯ জ*নের, নি*হতদের মধ্যে ১২ জন পথচারী
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:২৩ AM

নিসচা’র মাসিক সড়ক দুর্ঘটনা প্রতিবেদন

জুনে সিলেটে ২৯ সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল ২৯ জ*নের, নি*হতদের মধ্যে ১২ জন পথচারী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৬ ০৯:২৭:২৪ PM

জুনে সিলেটে ২৯ সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল ২৯ জ*নের, নি*হতদের মধ্যে ১২ জন পথচারী

ছবি:সংগৃহীত


জুন মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জনই পথচারী। জেলা হিসেবে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জে, আর সবচেয়ে কম সিলেট জেলায়। তবে আগের মাস মে মাসের তুলনায় জুনে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা কিছুটা কমেছে।

রোববার (৫ জুলাই) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত মাসিক সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে সিলেট জেলায় ৬টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। সুনামগঞ্জে ১১টি দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। মৌলভীবাজারে ৫টি দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। আর হবিগঞ্জে ৭টি দুর্ঘটনায় ৭ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

নিসচার কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক, দুটি জাতীয় দৈনিক, বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম, নিসচার জেলা ও উপজেলা শাখার তথ্য এবং অপ্রকাশিত বা অনুমেয় ঘটনার তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জুনে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১২ জন পথচারী, ৯ জন বিভিন্ন ধরনের যানবাহনের চালক, ৫ জন মোটরসাইকেলচালক ও আরোহী এবং ৫ জন সিএনজিচালিত অটোরিকশা ও টমটমের চালক-আরোহী ছিলেন। বিভিন্ন দুর্ঘটনায় একাধিক শ্রেণির ভুক্তভোগী থাকায় এসব পরিসংখ্যানে কিছু ক্ষেত্রে মিল থাকতে পারে।

দুর্ঘটনার কারণ হিসেবে প্রতিবেদনে পথচারীদের অসচেতনতা, অতিরিক্ত গতিতে যানবাহন চালানো, নিয়ম না মেনে ওভারটেকিং, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা এবং সড়কের নির্মাণত্রুটিকে দায়ী করা হয়েছে।

নিহত ২৯ জনের মধ্যে ২০ জন পুরুষ, ৫ জন নারী এবং ৪ জন শিশু। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন উল্টে যাওয়া, মুখোমুখি সংঘর্ষ এবং গাছ বা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগেও কয়েকটি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।

এর আগে মে মাসে সিলেট বিভাগে ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত এবং ৬৫ জন আহত হয়েছিলেন। সে তুলনায় জুন মাসে দুর্ঘটনা ও প্রাণহানি-দুই ক্ষেত্রেই কিছুটা কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ‘বাঘ আ*তঙ্ক’, নি*খোঁজ তিন গরুর ম*রদেহ উদ্ধার
নথিপত্র ও আইনি দিক পর্যালোচনা করেই সিদ্ধান্ত: সিসিক প্রশাসক
স্ত্রীকে হ'ত্যা: জিডি করতে গিয়ে ফেঁ'সে গেলেন স্বামী
মাধবপুরে রাস্তার পাশ থেকে নবজাতক উ'দ্ধার
সিলেটে ঝড়-বৃষ্টির আভাস
শাহজালাল (রহ.) মাজার উন্নয়ন ও ‘প্রবাসী পল্লী’ গড়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন
গোয়াইনঘাটে মোটরসাইকেল দু*র্ঘটনায় সাকিবের পর প্রা*ণ গেল জয় ও রায়হানের
জুনে সিলেটে ২৯ সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল ২৯ জ*নের, নি*হতদের মধ্যে ১২ জন পথচারী
'প্রবাসীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব'- এমপি এমরান চৌধুরী
সিলেটে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর সম্মানে ‘মিট অ্যান্ড গ্রিট’