ছবি:সংগৃহীত
সিলেটের পরিবহন খাতের বিভিন্ন মালিক ও শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) রাতে নগরীর নাইওরপুল পয়েন্ট এলাকার একটি হোটেলে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ বলেন, ব্যক্তিস্বার্থ নয়, সিলেটের সকল পরিবহন মালিক ও শ্রমিকের ন্যায্য অধিকার, স্বার্থ সংরক্ষণ এবং পরিবহন খাতের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করবে এই পরিষদ।
সমন্বয় পরিষদের আহ্বায়ক ও সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন লস্করের সভাপতিত্বে এবং সদস্যসচিব ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাছুম আহমদ লস্কর, সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া আহমদ, সিলেট জেলা অটোটেম্পু ও অটোরিকশা (সিএনজি) চালক শ্রমিক জোটের সভাপতি মতছির আলী এবং সিলেট জেলা লেগুনা শ্রমিক ইউনিয়নের সভাপতি রুনু মিয়া মঈন।
সভায় সমন্বয় পরিষদের সদস্য এবং বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল ও আবুল হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ এমরান হোসেন ঝুনু, যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ সুলতান চৌধুরী তারেক, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সিলেট জেলা লেগুনা মালিক সমিতির সভাপতি মামুনুর রশিদ, সিলেট জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জালাল আহমদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া সভায় শেখ মুজিবুর রহমান, শ্রমিক নেতা শামসুল ইসলাম মানিক, সুহেদ আহমদ, শানুর মিয়া, ইকবাল আহমদসহ জেলার বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় পরিবহন খাতের বিভিন্ন সমস্যা, মালিক-শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ এবং ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ বলেন, সমন্বয় পরিষদ ভবিষ্যতেও পরিবহন খাতের উন্নয়ন ও মালিক-শ্রমিকদের যৌক্তিক দাবি-দাওয়া আদায়ে কার্যকর ভূমিকা পালন করবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




