ছবি:সংগৃহীত
মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৫৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন করা হয়েছে। মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।
বুধবার (৮ জুলাই) সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
অনুমোদিত উপদেষ্টা কমিটিতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের প্রবীণ এবং অভিজ্ঞ নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির ১ নম্বর উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন আমিরুজ্জামান চৌধুরী দুলু, হাজী ইসরাইল মিয়া, আহাদুস সামাদ, আবদুল আলীম দীপক, অ্যাডভোকেট আক্তার বক্স জাহাঙ্গীর, অ্যাডভোকেট আব্দুল মুকিত জাহাঙ্গীর, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, আব্দুর রহিম, ফারুক আহমদ, সাব্বির হোসেন বাচ্চু, সমীর কান্তি পুরকায়স্থ, মুফতি বদরুর নূর শায়েখ, সাইদুর রহমান ভূইয়া, সাহাব উদ্দিন, আলাউদ্দিন বাদশা, আবদুল মুনিম পারভেজ, ছানা মিয়া, অধ্যাপক মনির আহমদ, ইফতেখার আহমদ সোহেল, মো. আজমল আলী, নূরুল ইসলাম চৌধুরী শাবুল, আশরাফ গাজী, মোতাহার হোসেন জিহাদ, সামছু উদ্দিন, মোস্তাক উদ্দিন আহমদ, শেখ মো. ইলিয়াস আলী, রুস্তম আলী, ফাত্তাহ বক্সী, আলতাব মিয়া, পিয়ার উদ্দিন পিয়ার (শাপলাবাগ), হাজী মিলাদ আহমদ, আব্দুল মুকিত, আক্তার হোসেন মিন্টু, আবদুস সাত্তার আমিন, গুলজার আহমদ, আবিদ আব্দুল্লাহ, শহিদুল হোসেন মামুন, লুৎফুর রহমান, আশরাফ হোসেন আরমান, সৈয়দ বাবুল, হায়দার আহমদ হারুন, জাহাঙ্গীর খান, জিয়া উদ্দিন চৌধুরী লিটন, এ বি এম মুসা, আব্দুল আজিজ পাটোয়ারী, সোহেল বাসিত, ডাং ছমির, শামীম আহমদ শামু, সাহেল ইব্রাহিম, ময়নুল হক চৌধুরী, মো. সাদিক আহমদ, সুদীপ কুমার দেব, আবু সুফিয়ান, আলী আহমদ সাজাই, মো. রাশিদুল হাসান শাকির এবং আব্দুর রহিম (দক্ষিণ সুরমা)।
বিজ্ঞপ্তিতে দলীয় দায়িত্বশীলরা জানান, অভিজ্ঞ ও প্রবীণ নেতাদের সমন্বয়ে গঠিত এই উপদেষ্টা পরিষদ মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে এবং দলীয় সিদ্ধান্ত গ্রহণ, রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন ও কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও অভিভাবকত্ব প্রদান করবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




