মানুষ বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২২ AM

খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার বৈঠক

মানুষ বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৬ ১২:৫২:৪৬ AM

মানুষ বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়

ছবি:সংগৃহীত


খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান বলেছেন, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে ক্ষমতায় আসা সরকারগুলো রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছে। দুর্নীতি, অর্থপাচার, অবৈধ সম্পদ অর্জন এবং মেগা প্রকল্পের নামে কমিশন বাণিজ্যের মাধ্যমে দেশের বিপুল সম্পদ লুটপাট করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, ‘জাতি এসব দুর্নীতি ও স্বৈরশাসন থেকে মুক্তি চায়। দেশের মানুষ বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক ও উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়।’ তিনি দেশের লুটপাট ও ফ্যাসিবাদমুক্ত ভবিষ্যৎ বিনির্মাণে জুলাই সনদ বাস্তবায়নের জন্য নতুন সরকারের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার রাত ৮টায় লন্ডনে খেলাফত মজলিসের কার্যালয়ে অনুষ্ঠিত খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার নির্বাহী বৈঠক ও ষান্মাসিক শুরা অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম মামরখানীর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সমসাময়িক জাতীয় বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা এনামুল হক, হাফিজ শেখ মুশতাক আহমদ, আব্দুল করিম উবায়েদ, মাওলানা আতাউর রহমান জাকির, হাফিজ মাওলানা কামরুল হাসান খাঁন, মাওলানা আব্দুল আহাদ, কাজী মাওলানা আব্দুর রহমান, মাওলানা ফুজায়েল আহমাদ নাজমুল, মাওলানা নুমান উদ্দিন, মাওলানা নুরুল আমীন, মাওলানা জাবির আহমদ, মাওলানা আশরাফুল মাওলা, সাইদুর রহমানসহ খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেট বিভাগে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৫
দেশে প্রতিদিন গড়ে ১০ খু'ন