সংগৃহীত
টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া সাজেক-বাঘাইহাট ও খাগড়াছড়ি সড়কের পানি কমতে শুরু করেছে। আবহাওয়ারও উন্নতি হওয়ায় শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিটে সাজেকে আটকে পড়া ৪২১ জন পর্যটক সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তা স্কটের মাধ্যমে বাঘাইহাট হয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হন।সংশ্লিষ্ট সূত্র জানায়, খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে প্রয়োজনীয় নিরাপত্তা ও সমন্বয়মূলক ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ছোট-বড় মিলিয়ে ১০১টি যানবাহনে করে পর্যটকদের সাজেক থেকে খাগড়াছড়ির পথে পাঠানো হয়।
পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার পর বর্তমানে সাজেক পর্যটন এলাকায় কোনো পর্যটক অবস্থান করছেন না বলেও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
সাজেক থেকে ফিরে আসা অনেক পর্যটক প্রতিকূল পরিস্থিতিতে দ্রুত ও সুশৃঙ্খলভাবে উদ্ধার ও নিরাপদে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন। তাদের মতে, সেনাবাহিনীর সময়োপযোগী পদক্ষেপ, সার্বক্ষণিক তদারকি এবং সমন্বিত সহযোগিতার কারণেই তারা নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরতে সক্ষম হয়েছেন।সাজেক থেকে ফিরে আসা অনেক পর্যটক প্রতিকূল পরিস্থিতিতে দ্রুত ও সুশৃঙ্খলভাবে উদ্ধার ও নিরাপদে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন। তাদের মতে, সেনাবাহিনীর সময়োপযোগী পদক্ষেপ, সার্বক্ষণিক তদারকি এবং সমন্বিত সহযোগিতার কারণেই তারা নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরতে সক্ষম হয়েছেন।
জৈন্তাবার্তা/সুলতানা




