তিন হাজার টাকার জন্য স্ত্রীকে হ ত্যা, স্বামী গ্রে প্তা র
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১৪ AM

তিন হাজার টাকার জন্য স্ত্রীকে হ ত্যা, স্বামী গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৬ ০৫:২৯:৫১ PM

তিন হাজার টাকার জন্য স্ত্রীকে হ ত্যা, স্বামী গ্রে প্তা র

সংগৃহিত


গাজীপুরের শ্রীপুরে স্বামীকে মাদকের টাকা দিতে অস্বীকৃতি জানানোয় দুই শিশু সন্তানের সামনে নাসিমা নামে একজনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পরবর্তীতে নিহতের স্বামী অভিযুক্ত ছায়েদুল ইসলামকে (৪০) ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।
আজ মঙ্গলবার কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম চৌধুরী।
তিনি বলেন, গতকাল সোমবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে শ্রীপুর পৌরসভা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত নাসিমা আক্তার (২৭) নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বনপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তার স্বামী ছায়েদুল ইসলাম ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার গীর্দাপাড়া গ্রামের বাসিন্দা। তারা এক ছেলে ও এক মেয়েকে নিয়ে শ্রীপুরে ভাড়া বাসায় বসবাস করতেন।
স্বজনদের বরাত দিয়ে র‍্যাব জানায়, ছায়েদুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নিয়মিত নাসিমার কাছ থেকে নেশার জন্য টাকা চাইতেন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত।

র‍্যাব-১ এর অধিনায়ক বলেন, ঘটনার দিন নাসিমা পোশাক কারখানা থেকে বেতন পেয়ে বাসায় ফেরেন। রাতে ছায়েদুল তার কাছে তিন হাজার টাকা দাবি করেন। নাসিমা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ছায়েদুল ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নাসিমার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের সময় তাদের ৮ বছর বয়সী মেয়ে ও ৫ বছর বয়সী ছেলে ঘরেই ছিল এবং তাদের সামনেই এ মর্মান্তিক ঘটনা ঘটে।
লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিম চৌধুরী আরও বলেন, ‘ঘটনার পরপরই অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ছায়েদুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাজীপুরের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’

জৈন্তাবার্তা/সুলতানা