‘ডাক্তার’ পরিচয়ে চিকিৎসাসেবা, গুনতে হলো জরিমানা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

‘ডাক্তার’ পরিচয়ে চিকিৎসাসেবা, গুনতে হলো জরিমানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৬ ০৫:৩৮:৫০ অপরাহ্ন

‘ডাক্তার’ পরিচয়ে চিকিৎসাসেবা, গুনতে হলো জরিমানা

সংগৃহিত


বগুড়া সদর উপজেলার শেরেবাংলা নগর এলাকায় ‘ডাক্তার’ পরিচয়ে চিকিৎসাসেবা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগে একটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৪ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার শেরেবাংলা নগর এলাকার চৌধুরী ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান।


তিনি জানান, ডিএমএফ কোর্স সম্পন্ন করা মহিদুর রহমান চৌধুরী (রুমন) ও মতিউর রহমান চৌধুরী (রুম্মান) দীর্ঘদিন ধরে নিজেদের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগী দেখছিলেন। স্থানীয়দের কাছেও তারা চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন। এতে সাধারণ রোগীরা বিভ্রান্ত ও প্রতারিত হচ্ছিলেন।
মেহেদী হাসান আরও জানান, অভিযান চলাকালে চৌধুরী ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা বিষয়টি স্বীকার করলে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল