ব্যবসায়ীকে তুলে নিয়ে কান কা*ম*ড়ে দিলেন বি এন পি নেতা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

ব্যবসায়ীকে তুলে নিয়ে কান কা*ম*ড়ে দিলেন বি এন পি নেতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৬ ০৬:০৪:২৫ অপরাহ্ন

ব্যবসায়ীকে তুলে নিয়ে কান কা*ম*ড়ে দিলেন বি এন পি নেতা

সংগৃহিত


রাস্তা থেকে তুলে নিয়ে এক বালু ব্যবসায়ীকে পিটিয়ে আহতের পাশাপাশি কান কামড়ে দেওয়ার অভিযোগ উঠেছে মহিউদ্দিন চিশতিয়া নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে নরসিংদীর পলাশে ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মহিউদ্দিন চিশতিয়া ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক। আহত ব্যবসায়ীর নাম- সাখাওয়াত হোসেন (৪৮)। তিনি গাজীপুরের কালীগঞ্জের বাসিন্দা। বর্তমানে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার কানে চারটি সেলাইসহ শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে।
ভুক্তভোগী সাখাওয়াত হোসেন বলেন, ঘোড়াশালে বাংলাদেশ জুটমিলের ভেতরে টিকে গ্রুপের নির্মাণাধীন একটি প্রতিষ্ঠানের বালু ভরাটের কাজে শীতলক্ষ্যা নদীর পাড়ে ড্রেজার মেশিন স্থাপন করি। বিকেলে ড্রেজার মেশিনের শ্রমিকদের বেতন দিয়ে ফেরার পথে চারজন লোক মোটরসাইকেল দিয়ে এসে আমাকে রাস্তা থেকে তুলে বিএনপি নেতা মহিউদ্দিনের বাড়িতে নিয়ে যায়। সেখানে ১ ঘণ্টা আটকে রেখে মহিউদ্দিনসহ আরও ৬/৭ জন লোক কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারতে থাকে।
তিনি আরও বলেন, একপর্যায়ে বিএনপি নেতা মহিউদ্দিন কেন তাকে না জানিয়ে সেখানে ড্রেজার মেশিন বসালাম, তা বলেই কানের মধ্যে কামড় দিয়ে রক্তাক্ত করে। পরে তারা দ্রুত সময়ের মধ্যে ড্রেজার মেশিন সরিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার ভয় দেখিয়ে ছেড়ে দেয়। স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে ভর্তি হই।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল্লাহ আল মামুন বলেন, সোমবার সন্ধ্যায় সাখাওয়াত হোসেন নামে একজন রোগী আসেন। ওই রোগীর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তার কানে চারটি সেলাই দিতে হয়েছে। তিনি এখন আমাদের পর্যবেক্ষণে আছেন।
পলাশ থানার ওসি শাহেদ আল-মামুন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল