খুলনায় সাংবাদিকদের আড্ডাস্থলে গু*লি, প্রতিবাদে মান ববন্ধ নের ঘোষণা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৩৮ PM

খুলনায় সাংবাদিকদের আড্ডাস্থলে গু*লি, প্রতিবাদে মান ববন্ধ নের ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৬ ০৪:৪৮:১৯ PM

খুলনায় সাংবাদিকদের আড্ডাস্থলে গু*লি, প্রতিবাদে মান ববন্ধ নের ঘোষণা

সংগৃহীত


খুলনা নগরে সাংবাদিকদের নিয়মিত আড্ডাস্থলে গুলির ঘটনা ঘটেছে। এ সময় সেখানে চার সাংবাদিক ও বিএনপির স্থানীয় এক নেতা ছিলেন। সে সময় গুলির স্প্লিন্টারের আঘাতে দুই সাংবাদিক আহত হয়েছেন।গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে খুলনা নগরের জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে জলিলের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

গুলির ঘটনার সময় ঘটনাস্থলে ছিলেন দৈনিক আমাদের সময়–এর খুলনা প্রতিনিধি সৈয়দ হুমায়ুন কবির, এসএ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম, স্টার নিউজের প্রতিনিধি রফিউল ইসলাম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড–এর প্রতিনিধি আওয়াল শেখ এবং খুলনা সদর থানা বিএনপির নেতা মোফাশ্বের আলম।ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে সাংবাদিক সৈয়দ হুমায়ুন কবির বলেন, গুলির স্প্লিন্টার সাংবাদিক আওয়াল শেখ এবং রকিবুল ইসলাম মতির শরীরে লেগেছে। তবে তারা কেউ গুরতর আহত হন নি। কেন তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, তা তারা বুঝতে পারছেন না।

ঘটনার বিষয়ে সাংবাদিক রকিবুল ইসলাম বলেন, ‘আমরা চার-পাঁচজন বসে কথা বলছিলাম। এ সময় একটি মোটরসাইকেলে করে দুই দুর্বৃত্ত এসে গুলি চালায়। একটি গুলি গিয়ে আমার বসার টুলে লাগে। এসময় আমি সামান্য আহত হই। গুলি ছুড়ে তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।’খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব ও স্টার নিউজের প্রতিনিধি রফিউল ইসলাম বলেন, ‘অন্যরা বসে ছিল, আমি তখন দাঁড়িয়ে ছিলাম। দুটি ছেলে মন্থর গতিতে মোটরসাইকেল চালিয়ে আসে। পেছনে বসা যুবকের পরনে হাতাকাটা গেঞ্জি ছিল এবং মাথায় হেলমেট ছিল। ঘটনাস্থল কিছুটা অন্ধকার ছিল। প্রথমে আমরা বুঝতেই পারিনি যে গুলি হয়েছে। মনে হয়েছিল, হয়তো কোনো টায়ার ফেটেছে। গুলির শব্দও সাধারণ গুলির মতো জোরালো ছিল না। গুলি করার পরও তারা ধীরগতিতেই মোটরসাইকেল চালিয়ে চলে যায়। তখন তাদের হাতে অস্ত্র দেখতে পাই।’ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘রাতের ঘটনায় আশপাশের সব সিসিটিভি ফুটেজ তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা সম্ভব হয়নি। একটি ফুটেজ পাওয়া গেছে, তবে সেটি অস্পষ্ট। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন।

জৈন্তাবার্তা/সুলতানা