কুলাউড়ায় সা*জাপ্রাপ্ত আ*সামিসহ ৭ জন গ্রে*প্তার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৪৫ PM

কুলাউড়ায় সা*জাপ্রাপ্ত আ*সামিসহ ৭ জন গ্রে*প্তার

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৭/২০২৬ ০৮:৪৩:৩৮ PM

কুলাউড়ায় সা*জাপ্রাপ্ত আ*সামিসহ ৭ জন গ্রে*প্তার

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে দুইজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং চারজন অনলাইন জুয়া খেলার সময় হাতেনাতে আটক হন। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হিংগাজিয়া এলাকার নিজ বাড়ি থেকে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি সোহাগ মিয়াকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি আলমাছ মিয়া ও মো. জুবায়ের আহমেদ জুবেরকেও আটক করা হয়।

এদিকে র‍্যাব-৯-এর সহযোগিতায় পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকার মকবুল ব্রাদার্স টেলিকম দোকানে অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলার সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়। তারা হলেন- মকবুল হোসেন, বাবুল মিয়া, সোয়েব আহমেদ ও আব্দুল বাসিত। এ সময় অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, গ্রেপ্তার সাতজনকেই শুক্রবার (১৭ জুলাই) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী