ছবি:সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাহাদুরপুর এলাকায় পুকুরে ডুবে শাহরিন (নাম পরিবর্তনযোগ্য) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বাড়ির আশপাশে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার নিথর দেহ ভাসতে দেখা যায়। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
নিহত শিশুটির বাবা হাসান আহমদ জানান, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে। শনিবার বিকেল ৫টায় বাহাদুরপুর জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শিশুটির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




