ছবি:সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর পক্ষ থেকে সংসদ সদস্য শওকতুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (১৯ জুলাই) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শওকতুল ইসলাম বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকার ও জনপ্রতিনিধিদের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এনামুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক সাইফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর কায়ছার আরিফ, জহিরুল ইসলাম খান খছরু এবং শিক্ষক সুমন আহমদ নিয়াজী।
এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, সুমন আহমদ চৌধুরী, ময়ুব আলী ও ওয়াহিদ আহমদ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ফারজানা আক্তার।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষা উন্নয়ন ও এলাকার সার্বিক অগ্রগতিতে সংসদ সদস্য শওকতুল ইসলামের ভূমিকার প্রশংসা করেন এবং বিদ্যালয়ের উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেন। শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে সংসদ সদস্যকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




