ছেলের ছু*রি*কা*ঘাতে বাবা-মা খু*ন
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:২৭ PM

ছেলের ছু*রি*কা*ঘাতে বাবা-মা খু*ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৭/২০২৬ ০৭:০৭:৩৩ PM

ছেলের ছু*রি*কা*ঘাতে বাবা-মা খু*ন

সংগৃহিত


মাদকাসক্ত এক ছেলের ছুরিকাঘাতে বাবা-মা নিহত হয়েছেন। পরিবারের দাবি, ছেলেকে দুই দফা মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করানো হলেও শেষ পর্যন্ত তার হাত থেকেই প্রাণ হারাতে হয়েছে বৃদ্ধ দম্পতিকে।

শনিবার (২৫ জুলাই) দুপুর দেড়টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের কুনিরবিল এলাকার মহাজন বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- স্থানীয় মৃত রেবতি দাশ গুপ্তের ছেলে স্বপন দাশ গুপ্ত (৭০) ও তার স্ত্রী কল্পনা দাশ গুপ্ত (৫৫)। এ ঘটনায় তাদের একমাত্র ছেলে রমি রাজ দাশ গুপ্ত (৩০) কে আটক করেছে পুলিশ।ঘটনার পর আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
নিহত স্বপন দাশের ভাইয়ের স্ত্রী মেরি বিশ্বাস জানান, দুপুরে পাশের ঘর থেকে চিৎকার শুনে তিনি দৌড়ে গিয়ে দেখেন, রমি রাজ তার মায়ের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করছে। তার চিৎকার শুনে স্বপন দাশ স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে এলে ছেলের হামলায় তিনিও গুরুতর আহত হন।

কল্পনা দাশ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত স্বপন দাশকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতিকালে তিনি মারা যান।
মেরি বিশ্বাস আরও জানান, রমি রাজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাকে দুইবার মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায়ই উচ্ছৃঙ্খল আচরণ করতেন এবং এর আগেও একাধিকবার বাবা-মাকে মারধর করেছিলেন।
 
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, গুরুতর আহত অবস্থায় স্বপন দাশকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতির সময় তিনি মারা যান।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রুমি রাজকে আটক করে। ঘটনাস্থল থেকে কল্পনা দাশের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং স্বপন দাশের মরদেহ হাসপাতাল থেকে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

শিক্ষার মানে বৈ*ষম্য কমাতে অভিন্ন মানদণ্ডের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
কিছু রাজনৈতিক শক্তি এখন আওয়ামী লীগের পথ অনুসরণ করছে : ডা. শফিকুর রহমান
সিলেটে চা-শ্রমিকদের সড়ক অ'বরোধ, বি'ক্ষোভ
সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে, নেই বন্যার ঝুঁ'কি
কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি
সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি’ - আব্দুল কাইয়ুম চৌধুরী
‘সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে’ - আরিফুল হক চৌধুরী
রাজনগরে কী*টনাশক পান করে যুবকের মৃ*ত্যু
‘স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে’ : বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত’ : সিলেটে বাণিজ্যমন্ত্রী