খুলনায় কুপিয়ে ও গুলি করে যুবককে হ ত্যা
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:২৩ PM

খুলনায় কুপিয়ে ও গুলি করে যুবককে হ ত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৭/২০২৬ ০৫:৫৫:৪৭ PM

খুলনায় কুপিয়ে ও গুলি করে যুবককে হ ত্যা

সংগৃহিত


খুলনা মহানগরীর সদর থানার দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় গুলি করে ও কুপিয়ে মো. ইসমাইল নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মো. ইসমাইল (৩২) দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকার শাজাহান মিয়ার ছেলে।

আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় দুর্বৃত্তরা ইসমাইলকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। এরপর হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, ইসমাইলের বিরুদ্ধে হত্যা, মাদকের কারবার ও অবৈধ অস্ত্রের কারবারের সঙ্গে জড়িত থাকার মামলা আছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ইসমাইলকে গুলি করে এবং মৃত্যু নিশ্চিত করতে অসংখ্যবার কুপিয়ে জখম করা হয়েছে। হত্যাকাণ্ডের ধরন দেখে মনে হচ্ছে, হামলাকারীরা তীব্র আক্রোশ থেকে এই ঘটনা ঘটিয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, তিনি খুলনার একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনে তিনটি মামলা রয়েছে। এলাকাবাসীর কাছ থেকে জেনেছি, তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী ছিলেন।’

ওসি শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনাটির প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।’




জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

‘পাল্টা মা*মলা তারেক রহমানের সরাসরি নির্দেশে হয়েছে’-নাসীরুদ্দীন পাটওয়ারী
জৈন্তাপুরে বিজিবির পিকআপের সঙ্গে সং'ঘর্ষে মোটরসাইকেল আরোহী নি'হত
এনসিপির ১০ নেতার বি'রুদ্ধে হবিগঞ্জে মা'মলা
পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি পেলেন বিয়ানীবাজারের নাসির উদ্দিন
শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা জানতে রাতে আবাসিক হল পরিদর্শনে শাবিপ্রবি উপাচার্য
সিলেটের ঐতিহ্য ও পরিচয় ধরে রাখতে সংস্কৃতিচর্চার বিকল্প নেই
সিলেট জেলায় একদিনে অ/স্বাভাবিক ৪ মৃ/ত্যু
আলোকচিত্র সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ হাতিয়ার: সিসিক প্রশাসক
বিচার ও রাষ্ট্র সংস্কার না হলে নতুন স্বৈ/রাচারের ঝুঁ/কি থাকবে: নাহিদ ইসলাম
গোলাপগঞ্জে ‘ছাত্রদলের স/ন্ত্রাসীরা আমাদের ওপর হা/মলা চালিয়েছে- সারজিস