সংগৃহিত
বগুড়ার আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে নেমে পানি সেচ দেওয়ায় সময় বিদ্যুৎস্পৃষ্টে মিজানুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সেসময় তাকে বাঁচাতে গিয়ে ৭ জন স্বজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ৭টার দিকে উপজেলার চাঁপাপুর ইউপির হাউসপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান (৪০) উপজেলার কুন্দগ্রাম ইউপির হরিণমারা গ্রামের লোকমান আলী মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমান দুপচাঁচিয়া পৌরসভার কার্য-সহকারী পদে চাকরি করতেন। গতকাল শুক্রবার উপজেলার হাউসপুর গ্রামের সরদার পাড়ায় তার শ্বশুর রিয়াজুল ইসলামের বাড়িতে বেড়াতে যান। আজ শনিবার সকালে তিনি মাছ ধরার জন্য পানি সেচ দিতে পুকুরে নামেন। সে সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাকে উদ্ধারের সময় অন্তত ৭ জন আহত হয়েছেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, ‘নিহতের পরিবারের লোকজন এখনও যোগাযোগ করেনি। তবে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
জৈন্তাবার্তা/সুলতানা




