কুলাউড়ায় অ/বৈধ বালু বিক্রির দা/য়ে ইউপি সদস্যকে জরি/মানা
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৬ PM

একজনের কা/রাদণ্ড

কুলাউড়ায় অ/বৈধ বালু বিক্রির দা/য়ে ইউপি সদস্যকে জরি/মানা

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৮/২০২৬ ০৯:২০:০৬ PM

কুলাউড়ায় অ/বৈধ বালু বিক্রির দা/য়ে ইউপি সদস্যকে জরি/মানা

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর এলাকায় মনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে এক ইউপি সদস্য ও তার ছেলেকে জরিমানা এবং অপর এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি রাস্তা দখলমুক্ত করে সীমানা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত চাতলাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।

অভিযানে শরীফপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য লাল মিয়া ও তার ছেলেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং নিজ বাড়িতে বালু মজুদ রাখার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মো. মাসুম মিয়াকে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান চলাকালে পূর্বে জব্দ করা বালুর সঙ্গে নতুন করে জব্দ করা বালুও স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়। একই সময়ে শরীফপুর ইউনিয়নের একটি সরকারি রাস্তা দখলমুক্ত করে সড়কের সীমানা (ডিমার্কেশন) নির্ধারণ করে দেয় উপজেলা প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় কোনো অনিয়ম বরদাশত করা হবে না। জব্দকৃত বালু জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে বিধি অনুযায়ী নিলামের ব্যবস্থা গ্রহণ করা হবে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ