ছবি:সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের বাদে ভুকশিমইল গ্রামের অসহায় ও দরিদ্র মইনউদ্দীনের নতুন ঘর নির্মাণে মানবিক উদ্যোগ নিয়েছে বাদে ভুকশিমইল তরুণ সমাজ। সংগঠনটির পক্ষ থেকে তাকে নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বাদে ভুকশিমইল রসুলগঞ্জ বাজারে তরুণ সমাজের কার্যালয়ে আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে ইউপি সদস্য সাহেদ আহমদের সভাপতিত্বে এবং সংগঠনের কোষাধ্যক্ষ ইকবাল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম রাজন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাদে ভুকশিমইল তরুণ সমাজের সভাপতি জাবেদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলাকার প্রবীণ মুরব্বি হারিছ উদ্দিন, আশিক মিয়া ও ফরিদ মিয়া।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তরুণ সমাজের এ ধরনের উদ্যোগ সমাজে পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে। তারা ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




