সংগৃহীত
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৮ বছরের শিশু মারুফ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তবে তার মা-বাবার অবস্থাও ‘সংকটাপন্ন’ বলে জানিয়েছেন চিকিৎসকরা।আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওনবিন রহমান।
এর আগে, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বন্দরের কুড়িপাড়া চাপাতলি এলাকার সেলিম মিয়ার টিনশেড বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে শিশু মারুফ, তার বাবা মাইদুল (২৪) ও মা বিউটি (২৪) দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।পরিবারের পক্ষ থেকে চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়, আগুনে শিশু মারুফের শরীরের ৯০ শতাংশ, তার বাবা মাইদুলের ৮৫ শতাংশ এবং মা বিউটির ৮০ শতাংশ পুড়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারুফের মৃত্যু হয়। তার মৃত্যুর পরও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাবা মাইদুল ও মা বিউটি। তাদের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
জৈন্তাবার্তা/ সুলতানা




