যমুনার যাত্রাবিরতির দাবিতে মশাখালীতে রেললাইন অ ব রো ধ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪২ PM

যমুনার যাত্রাবিরতির দাবিতে মশাখালীতে রেললাইন অ ব রো ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৮/২০২৬ ০৩:৫৭:৩০ PM

যমুনার যাত্রাবিরতির দাবিতে মশাখালীতে রেললাইন অ ব রো ধ

সংগৃহীত


ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে আন্তঃনগর যমুনা ট্রেনটি মশাখালী এলাকা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

এর আগে, সকাল সাড়ে ৭টায় ময়মনসিংহ গফরগাঁওয়ের মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে এই রেলপথ অবরোধ করেন স্থানীয়রা। এতে জামালপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর যমুনা ট্রেন আটকা পড়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের হস্তক্ষেপে আন্দোলনকারীদের সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, মশাখালী রেলওয়ে স্টেশনটি গুরুত্বপূর্ণ হলেও সেখানে আন্তঃনগর যমুনা ট্রেনের স্থায়ী যাত্রাবিরতি নেই। ফলে মশাখালী ও আশপাশের এলাকার মানুষ আন্তঃনগর ট্রেনে যাতায়াতের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এ দাবিতে তারা গত ১০ থেকে ১২ দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।আন্দোলনকারীদের দাবি, মশাখালী স্টেশনে যমুনা ট্রেনের স্থায়ী যাত্রাবিরতি দেওয়া হলে গফরগাঁওসহ আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ উপকৃত হবেন। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা সহজে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতের সুযোগ পাবেন। দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তারা।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, মশাখালী স্টেশনে যমুনা ট্রেনের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে স্থানীয় বাসিন্দারা গত ১০ থেকে ১২ দিন ধরে আন্দোলন করছেন। আজ সকালেও তারা রেললাইনে অবস্থান নিয়ে ট্রেনটি আটকে দেন।তিনি বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়ে রেললাইন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরে সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে আন্তঃনগর যমুনা ট্রেনটি মশাখালী এলাকা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে ট্রেন চলাচলও স্বাভাবিক হয়েছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ: